সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল

কায়ছার প্লাবন, গাইবান্ধা
কায়ছার প্লাবন, গাইবান্ধা

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি গত দুই দিন ধরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তদন্তের জন্য গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভাইরাল হওয়া ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি লম্বা টেবিল ঘিরে চারদিকে চেয়ার সাজানো রয়েছে। ওই চেয়ারে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি বসে আছেন। পাশেই পুলিশের পোশাকে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে কেউ টি-শার্ট, কেউ গেঞ্জি এবং কেউ পুলিশের পোশাক পরিহিত। একজনের মাথার ওপর কালো চশমা পরা অবস্থাও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রত্যেকের সামনে টেবিলের ওপর একটি করে মানি ব্যাগ রাখা আছে। টেবিলের চারপাশে বসে তারা তাস খেলছেন এবং টেবিলের ওপর টাকা রাখা রয়েছে। কেউ টেবিল থেকে তাস তুলছেন, আবার কারও মুখে ১৭, ১৮ কিংবা ২০ সংখ্যা উচ্চারণ করতে শোনা যাচ্ছে।

একটু পরপর মানি ব্যাগ থেকে কেউ টাকা বের করে টেবিলের ওপর রাখছেন এবং কেউ তাস হাতে নিচ্ছেন। টেবিলের ওপর ১০ টাকা, ২০ টাকা, ৫০০ টাকা ও ১ হাজার টাকার অনেক নোট ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে শনিবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন মুঠোফোনে বলেন, “ফাঁড়ির ভেতরে তারা টাকা দিয়ে খেলেছে, যা একটি অপরাধ।”

তিনি আরও জানান, ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন