সর্বশেষ

সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী

সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর
সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার গঠিত হয়েছে।

জনগণের দীর্ঘদিনের দাবি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নে সরকার কাজ করছে। মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ৬২ কিলোমিটার নদীতীরজুড়ে বাঁধ নির্মাণের কাজের ধরণ ও মান কেমন হচ্ছে—তা পর্যবেক্ষণে পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি নজরদারি রাখবে। তারেক রহমানের নেতৃত্বে এসব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই এখানে আমাদের বসবাস। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার প্রবল স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর, রামগতি হয়ে বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় অনেক স্থানে নদীর তীর রক্ষা বাঁধ না থাকায় মানুষ বাড়িঘর হারিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অনেকেই জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। পানিতে ফসল তলিয়ে গিয়ে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এখানকার মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনধারণ করতে হচ্ছে।

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

এ্যানি আরও বলেন, বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা কীভাবে দেশের অর্থ লুটপাট করেছে এবং বিদেশে টাকা পাচার করেছে—তা দেশবাসী জানে। এসব বিষয় বর্তমানে তদন্তাধীন রয়েছে। যেসব প্রকল্পে লক্ষ লক্ষ কোটি টাকার বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত হয়েছি বা সঠিকভাবে কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার প্রয়োজন রয়েছে। বর্তমান দেশপ্রেমিক সরকার দুর্নীতিমুক্তভাবে এসব প্রকল্প বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং কাজের মান সঠিকভাবে নিশ্চিত করতে সর্বদা সজাগ থাকবে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন