সর্বশেষ

সারাদেশ

সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীতে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে নগরীতে একাধিক ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু, তিনি ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন। তার বাড়ি শেখপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন অপু ও তার চাচাতো ভাই। এ সময় কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা তাদের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বাধ্য করে। প্রাণভয়ে অপু তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইকারীদের হাতে তুলে দেন। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নয়দিন পর ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন