সর্বশেষ

সারাদেশ

ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো উপহারের খেজুর বিভিন্ন মাদ্রাসার মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বাংলাদেশ সরকারের মাধ্যমে বরাদ্দ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলাহাট উপজেলার জন্য মোট ১১ কার্টন, অর্থাৎ ৮৮ কেজি খেজুর উপ-বরাদ্দ দেওয়া হয়। এসব খেজুর উপজেলার ৪২টি মাদ্রাসার মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে বড় চারটি মাদ্রাসাকে ৩ কেজি করে মোট ১২ কেজি এবং বাকি ৩৮টি মাদ্রাসাকে ২ কেজি করে মোট ৭৬ কেজি খেজুর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই উপহার মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সহায়তা। তিনি এ উদ্যোগে অংশগ্রহণকারী সব মাদ্রাসা প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন