সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে পূবালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পূবালী ব্যাংক মুকসুদপুর শাখা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আটক আব্দুর রহিম ফকির উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে।

পূবালী ব্যাংক মুকসুদপুর শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. হাসিবুল হাসান জানান, বৃহস্পতিবার আব্দুর রহিম ফকির অনলাইনে টাকা পাঠানোর উদ্দেশ্যে ব্যাংকে আসেন এবং দ্রুত টাকা জমা নেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। পরে ক্যাশিয়ার টাকা গ্রহণের সময় নোটগুলো পরীক্ষা করে সেগুলো জাল বলে শনাক্ত করেন।

এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে এক হাজার টাকার ৯৩টি জাল নোট উদ্ধার করা হয়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল নোটগুলো জব্দ করে এবং আব্দুর রহিম ফকিরকে আটক করে থানায় নিয়ে যায়।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
 

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন