সর্বশেষ

সারাদেশ

বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা ১৯ বছর বয়সী এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নির্যাতিত ওই নারী কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তার সঙ্গে থাকা দুইজন কৌশলে তার পানিতে ঘুমের ওষুধ এবং মাদক মিশিয়ে অচেতন করেন। পরে ফেরদৌসসহ একাধিক ব্যক্তি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি শংকর পাইক জানান, ভুক্তভোগী নারী জরুরি বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পুলিশি সুরক্ষায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং অন্য আসামীদের ধরা ও আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে।
 

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন