সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদী থেকে মলেজান বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত এলাহী হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মলেজান বেগম। তিনি প্রায়ই পরিবারের অগোচরে বাড়ির বাইরে ঘোরাফেরা করতেন। তিন দিন আগে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি সত্ত্বেও তার সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে বিলগাথুয়া এলাকায় স্থানীয়রা মাথাভাঙ্গা নদীতে একটি ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেন। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় বা অসাবধানতাবশত পানিতে পড়ে তিনি মারা গেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন