সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া গ্রামের শিমুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. রুবেল আলী (৩১)। তিনি আমনুরা দরগাপাড়া এলাকার মৃত অনুর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. গৌতম কুমরা বিশ্বাসের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এমাদুল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় আমনুরা টংপাড়া গ্রামের শিমুলতলা এলাকায় নাচোলগামী পাকা সড়কের পশ্চিম পাশ থেকে রুবেল আলীর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন