সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের দাপট, শিশু কিশোররা ঝুঁকিতে

রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট
রাজু বিশ্বাস, গোয়াইনঘাট, সিলেট

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোয়াইনঘাটের জাফলংয়ে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের কালো থাবায় ধংসের পথে আশ্রয়ন এলাকার শিশু কিশোররা।

সীমান্ত এলাকা ও কর্মসংস্থান থাকায় এই এলাকায় যেকোনো বয়সের মানুষ খুব সহজেই টাকা রোজগার করতে সক্ষম। যার ফলে শিশু কিশোররা সামান্য পরিশ্রম যেমন চোরাচালান, মানব পাচার কিংবা অবৈধ পণ্য বহন করলেই পাচ্ছেন কাচা টাকা।

সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই আশ্রয়ন এলাকায় নলজুড়ী গ্রামের রজব আলীর ছেলে সাহাব উদ্দিন করছেন ইয়াবার রমরমা ব্যবসা। থানাপুলিশ ও জেলা গোয়েন্দা তথ্য মতে, বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার ইয়াবাসহ তাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলেও জামিন নিয়ে এসে ফের শিশু কিশোরদের মরন নেশা ইয়াবার দিকে ঠেলে দেন তিনি।

এখনো পর্যন্ত তার নামে ৭টি মাদক মামলা থাকা সত্বেও এলাকায় তিনি বুক ফুলিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া কেউ কোন প্রতিবাদ করলে তিনি বলেন, “আদালত আমার বিচার করবে, আমার মামলা চলমান।”

এরই প্রেক্ষিতে আজ ১০ ই মার্চ নিউজের গোয়াইনঘাট প্রতিনিধি তার সাথে যোগাযোগের চেষ্টা করলে, তিনি সাংবাদিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়ে বলেন, “আপনারা সাংবাদিক, আপনাদের কাজ সংবাদ প্রকাশ করা, কাউকে জিজ্ঞাসাবাদ করা নয়।”

আশ্রয়ন এলাকায় ময়-মুরব্বীয়ানদের সাথে কথা হলে তারা জানান, “আমরাও অনেকবার পুলিশের কাছে দিয়েছি, কিন্তু সাহাব উদ্দিন জামিনে বেরিয়ে আবারও এলাকার শিশু-কিশোরদের ধংসের পথে ঠেলে দিচ্ছে।”

তাছাড়া তিনি সব সময় চাকু কিংবা দা সাথে নিয়ে এই ব্যবসা চালান যাতে সহজে কোন প্রশাসন বা অন্য কেউ প্রতিবাদ করতে ভয় পান। এর প্রমাণ হিসেবে ২০২৫ সালের ১২ মার্চ গোয়াইনঘাট থানা পুলিশ তাকে ৬০০ পিস ইয়াবাসহ আটককালে দেশিয় অস্ত্র-স্বস্ত্র পাওয়া যায়।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন