সর্বশেষ

সারাদেশ

১৭ বছর ইফতার মাহফিলের পরিবেশ ছিল না: ড. মঈন খান

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করা সম্ভব হচ্ছে, বিগত ১৭ বছর ধরে তা সম্ভব হয়নি।

সে সময় দেশে কথা বলা, ভোটাধিকার প্রয়োগ কিংবা ধর্মীয় কর্মকাণ্ড পালনেরও স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্রকে কার্যত কবরে পাঠিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলেই দেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে এবং এতে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরের মধ্যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও মৌলিক অধিকারসহ সব ধরনের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন