সর্বশেষ

সারাদেশ

ঈদ সামনে রেখে সাভারে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদকে সামনে রেখে সাভারের মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালাচ্ছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

রবিবার সকাল থেকে আশুলিয়ার নবীনগর, পল্লিবিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান জানান, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলরত অবৈধ অটোরিক্সা বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি অটোরিক্সা জব্দ করা হয়। এছাড়া পথচারীদের চলাচল সহজ করতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ওসি শেখ শাহাজাহান আরও জানান, ঈদযাত্রা সুষ্ঠু ও স্বস্তিদায়ক করার জন্য প্রতিদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে মহাসড়কে স্বাভাবিক শৃঙ্খলা বজায় থাকে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন