সর্বশেষ

সাভার

সাভারের কামালপুরে বনভূমিতে রিসোর্ট, বিনিয়োগে অনিশ্চয়তার শঙ্কা

সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের জমির ব্যবহার, বন বিভাগের অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, কৃষিজমি ব্যবহারের বৈধতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সাভারে ভাড়া বাসায় ১৫ পাইপ বোমা, জেএমবির সদস্য আটক

সাভারের দক্ষিণ শ্যামপুরে মাত্র কয়েক দিন আগে ভাড়া নেওয়া একটি বাসা থেকে ১৫টি পাইপ বোমা, বিভিন্ন রাসায়নিক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচিত আরিফ নামের একজনকে আটক করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করা বোমাগুলো নিষ্ক্রিয় করে।

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা নিবেদন

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শহিদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

মোটরসাইকেল দুর্ঘটনার পর হামলার অভিযোগপাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

ঢাকার অদূরে সাভারে একটি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ নতুন মোড় নিয়েছে। সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বশুরবাড়ির সদস্যদের হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন রাজধানীর বেসরকারি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার দত্ত।

সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভার ও আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার লিটার চোলাই মদ এবং ১০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪; প্রশাসন ব্যর্থ: নাহিদ 

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর দলটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।