সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় পৃথক দুটি ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে এই ঘটনাগুলি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলা সদরের মৌহাট গ্রামে তেরো মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলছিল। খেলাধুলার সময় বাড়ির আঙ্গিনায় রাখা পানি ভর্তি চাড়ির মধ্যে পড়ে যাওয়ায় শিশুটি দুর্ঘটনার শিকার হয়। পরিবার ও প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি মৌহাট গ্রামের রাসেল রানার ছেলে।

একই দিনে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে এক অজ্ঞাত ব্যাক্তিও ট্রেনের ধাক্কায় মারা গেছেন। স্থানীয়রা জানান, সকালবেলায় ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখন রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন