সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় পুড়েছে ২ গুদাম, ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার মধ্যরাতে উপজেলার সদর এলাকার ধান মহাল রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কলমাকান্দা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, রাতে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হওয়ার পরপরই গুদামে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে গুদামে থাকা জুতা ও ত্রিপালের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন