সর্বশেষ

সারাদেশ

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত: নারী অধিকার ও সমতার বার্তা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। নারীদের কেবল মা, বোন বা স্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখতে হবে। তাদের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

সভায় খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালেই খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। উদ্বোধনের পর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদযাপনটি নারী অধিকার, সমতা এবং কর্মক্ষেত্রে নারীর সুযোগ-সুবিধা নিশ্চিত করার বার্তা বহন করেছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন