সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা নগরীতে মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার রাতে নগরীর ঠাকুরপাড়া এলাকার কালীগাছতলা মন্দির এবং পাশের বাগানবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী ও বাগানবাড়ি মসজিদের মুসল্লি আবদুল বারেকসহ আরও একজন। তাদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন দুর্বৃত্ত একটি ব্যাগ নিয়ে মণ্ডপে প্রবেশ করে। পরে তারা একটি ককটেল পাশের বটগাছের নিচে ফেলে দেয়। এ সময় মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে ককটেলটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন।

ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায়। পরে তারা বাগানবাড়ি মসজিদের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে দুই মুসল্লি সামান্য আহত হন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, নির্বাচন-পরবর্তী সময় এবং রমজান মাসকে কেন্দ্র করে কুমিল্লার পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল এসে তদন্তে সহায়তা করবে।
 

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন