সর্বশেষ

সারাদেশ

মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বৈপিত্রেয় ভাইয়ের হামলায় বড় ভাই মো. মাসুদ (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাতে মেলান্দহ পৌর এলাকার পূর্ব নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ ওই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনুর রহমানের ছেলে। তারা দুজন একই মায়ের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে মাসুদ ও হাসিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে এ বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন