সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের নান্দিনা বাজারে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহার করার অভিযোগে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাটি করেছে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার (৭ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ। অভিযানে অংশগ্রহণকারীরা বাজারের আটটি খাবারের দোকান ও প্রতিষ্ঠানের কাঁচামাল পরীক্ষা করেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি শনাক্ত করা হয়।

পরিদর্শনে দেখা যায়, মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎ চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী এবং গুড় বীজ ব্যবহার করছে। এই কারণে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, “হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে লিভার ও কিডনিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের লক্ষ্য ব্যবসায়ীদের শাস্তি দেওয়া নয়, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানাই। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার।”

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন