সর্বশেষ

সারাদেশ

ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়ির বাজারে চাহিদা বৃদ্ধি

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উৎসবকে সামনে রেখে দেশের বিখ্যাত টাঙ্গাইল শাড়ির বাজারে কড়াকড়ি চাহিদা দেখা দিয়েছে।

চলতি বছর প্রায় ৩০ লাখ শাড়ি বাজারজাত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। দেশ-বিদেশে উৎসবের মরশুমে টাঙ্গাইল শাড়ির চাহিদা দ্বিগুণ বেড়ে গেছে।

শাড়ি উৎপাদকরা জানান, ইউনেস্কোর ঐতিহ্য স্বীকৃতি পাওয়ায় টাঙ্গাইল শাড়ির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গরমের জন্য নতুন ডিজাইনের “এসি কর্টন” শাড়ি ক্রেতাদের কাছে খুবই প্রিয়। এটি পরলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া সুতি শাড়ি, কটকি, হাফ সিল্ক টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক থ্রি পিস, মাসলাইন কটন, তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিসু জামদানি, তসর সিল্ক, দোতারী সিল্ক, বুটিক কাজ, কাঁতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসী সহ নানা ধরনের শাড়ি বাজারে পাওয়া যাচ্ছে।

শাড়ি ক্রেতারা প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পাথরাইলে এসে শাড়ি কিনছেন। শাড়ি ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এবারের ঈদে শাড়ি ব্যবসা ভালো হয়েছে। ইতোমধ্যেই পাইকারী বিক্রি শেষ হয়েছে এবং বর্তমানে খুচরা বেচা-কেনা চলছে।

টাঙ্গাইল শাড়ির উৎপাদকরা আশা করছেন, সরকারি সহায়তা ও প্রণোদনা পেলে রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন