সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরীর চরঈশ্বরদিয়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণের দায়ে “সেবা ফুড প্রোডাক্টস” কে নগদ ২০ হাজার টাকা এবং “মাশাআল্লাহ সেমাই” কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী।

র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন