সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মহাদেবপুরে আজ শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নিহত হয়েছেন।

ঘটনা ঘটে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে, ওহাব চাউল কলের সামনে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন এবং বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তন্ময় হোসেনের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তিনি বিয়ে করেছেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রীসহ মহাদেবপুরে ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনার দিনও তন্ময় হোসেন মোটরসাইকেল নিয়ে কাজে বের হয়েছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘাতক বাস এবং এর চালক-হেলপারকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন