সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেলকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঘটেছে।

ভুক্তভোগী আবদুর রাজ্জাক সোহেল জানান, তিনি ঢাকায় যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেট কার এসে জানতে চায় তিনি ‘উবারে’ কল দিয়েছেন কি না। ‘না’ উত্তর দেওয়ার পর তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মুখ চেপে ধরা হয়। ময়নামতি ক্যান্টনমেন্টের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় অপহরণকারীরা দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে হত্যার ভয় দেখায়।

ঘটনার সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন, মানিব্যাগের ১৫ হাজার টাকা এবং বিকাশে থাকা তিন হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি শারীরিকভাবে আঘাত দিয়ে এটিএম কার্ডের পিন নম্বর আদায় করা হয়। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের একটি এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়।

প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে অপহরণকারীরা তাকে জনমানবহীন এলাকায় নামিয়ে দেয় এবং ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

সোহেল বলেন, “সারাদেশে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ বন্ধ করতে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন। আমরা নিরাপদে থাকতে চাই।” তিনি জানান, ছিনতাইকারীর সংখ্যা চারজন এবং বয়স আনুমানিক ৩০–৪০ বছরের মধ্যে।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন, মামলাটি দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজসহ সব প্রয়োজনীয় তথ্য যাচাই করে অপরাধীদের শনাক্ত করা হবে।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন