সর্বশেষ

সারাদেশ

সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে ‘রিলাক্স ক্যাফে’ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই মো. মোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, আটকরা হলেন—ছাবির আহমদ (২৪), শাকিল আহমদ (২০) এবং রাশেদুল ইসলাম (৩০)। ছাবির ও শাকিল একই পরিবারের দুই ভাই।

আটকরা স্থানীয় ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের দিঘালী গ্রামে এবং রাশেদুল ইসলাম ৮নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের বাসিন্দা। তাদের হেফাজত থেকে মোট ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা (নং-০৪, তারিখ ৬ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন