সর্বশেষ

সারাদেশ

ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদে বড় বোনকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোন শাহিদা খাতুনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে র‌্যাব-১৩, রংপুর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামি মো. আবুল কালাম (৩৫)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবুল কালাম ও তার কয়েকজন সহযোগী পাঁচ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশের উদ্যোগ নেন। তবে নির্ধারিত দিনে অভিযুক্তরা সালিশে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

এর জেরে চলতি বছরের ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধুতে গেলে আগে থেকে ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৫।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি দল বদরগঞ্জের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান পলাতক আসামি আবুল কালামকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামী জানান, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন