সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার রোজার ইফতারির জনপ্রিয় পানীয় সলপের ঘোলে ফরমালিন মেশানোর ঘটনা ধরা পড়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক ও মো: আব্দুল খালেকের উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হয়। পরীক্ষায় দেখা যায়, দুধে পানি মেশানোর পরিমাণ ৪৩-৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ছিল ৯.৭ শতাংশ। এ সময় ৩শ লিটার ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়।

মো: সোহেল শেখ বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। বোতলজাত পণ্যে উৎপাদনের মেয়াদ উল্লেখ ছিল না। নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।”

স্থানীয়রা জানান, উল্লাপাড়ার সলপের ঘোল শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যা রমজান মাসে ব্যাপক চাহিদা পায়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘক্ষণ দুধ পচনমুক্ত রাখতে ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন