সর্বশেষ

সারাদেশ

উলিপুরে সম্প্রদায়িক ঐক্য ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
উলিপুরে সম্প্রদায়িক ঐক্য ও উন্নয়ন বাড়ানোর লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“ঐক্য, সম্প্রীতি, উন্নয়ন” শ্লোগানকে ধারণ করে উলিপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি মুসলমান সম্প্রদায়েরও অংশগ্রহণ ছিল।

সভা আয়োজন করে ইউনিটি অ্যান্ড ইনক্লুশন উইং, উলিপুর ডেভেলপমেন্ট ফোরাম, যেখানে বিভিন্ন পেশার মানুষ একত্র হয়ে উলিপুরের উন্নয়ন ও সম্প্রদায়িক বন্ধন দৃঢ় করার বিষয়ে মত বিনিময় করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম-৩, উলিপুর, ব্যারিস্টার মহবুবুল আলম সালেহী, যিনি সভায় উপস্থিত সবাইকে উলিপুরের উন্নয়নে সমন্বয় ও সহযোগিতার আহ্বান জানান। সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক কল্লোল কুমার মজুমদার টুটুল।

মতবিনিময় সভায় উপস্থিতরা পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের আয়োজন এবং সকলের উপস্থিতি পেশাজীবীদের মধ্যে প্রশংসা ও পুলক সৃষ্টি করেছে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন