সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল মৃত্যুবরণ করেছেন।

বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তিনি বুধবার রাত ২:২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় জনগণের মধ্যে তিনি সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন।

মৃত্যুর খবর পাওয়া মাত্রই সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএসপি উপজেলা শাখার সহ-সভাপতি পারুল নাহার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক হাকিমপুর উপজেলা শাখা সমিতি এবং এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে মরদেহ হিলি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন