সর্বশেষ

সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত

আব্দুস সাত্তার, নড়াইল
আব্দুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল শহরে সড়ক দুর্ঘটনায় বুলবুল আক্তার (৬৪) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আক্তার মোটরসাইকেলে করে শহর থেকে নিজ বাড়ি ভাদুড়লী রাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে যশোর থেকে ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০