সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভূমিহীন দিনমজুর সাজ্জাদ হোসেন (৫৫) সম্পূর্ণ নিঃস্ব হয়েছেন।

গত মঙ্গলবার (০৩ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। আগুনে নগদ অর্থসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।

দীঘা গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন জানান, তিনি অন্যের জায়গায় টিন দিয়ে নির্মিত একটি ঘরে বসবাস করতেন। তার স্ত্রী পাশের ইটভাটার শ্রমিকদের রান্নার কাজ করতেন। অগ্নিকান্ডের সময় আনুমানিক এশার নামাজের সময় কাজের তাগিদে তিনি এবং তার স্ত্রী ইটভাটায় রান্নার কাজে চলে যান।

ঘর থেকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা পাশের টিউবওয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সাজ্জাদ হোসেন এবং তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষণিক সহায়তা তহবিল (জিআর) শাখা বুধবার দুপুরে দুই প্যাকেট শুকনো খাবার ও কম্বল পৌঁছে দিয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে উপকরণগুলো তুলে দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সারওয়ার কালাম চঞ্চল। এসময় সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানিয়েছেন, আগামীতে ওই পরিবারের জন্য আরও সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভূমিহীন ওই পরিবারকে শুকনো খাবার ও কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন এবং নগদ ৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, এমন দুর্ঘটনার শিকার যে কোনও পরিবারকে সরকারি সহায়তা প্রদানে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন