সর্বশেষ

সারাদেশ

খামেনির হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্যের দাবিতে নড়াইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নড়াইল পৌরসভার উজিরপুরস্থ মসজিদ আল আবু তালিব (আ.)-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিয়া সম্প্রদায়ের দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার নিন্দা জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা ইয়ানুর হুসাইন, মাওলানা মো. ওহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, রেশমা খাতুন ও পারভীন সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, ইমাম খামেনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন দৃঢ়চেতা অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারিয়েছে। তার শাহাদাতের খবরে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে বলে তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুচিরপোল এলাকায় গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বক্তারা বিশ্ব মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০