সর্বশেষ

সারাদেশ

হাইকোর্টের নির্দেশ: ময়মনসিংহ-১ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে রাখার আদেশ

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পক্ষে করা আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। শুনানিতে প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী মো. মোক্তাদির রহমান।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী এবং ব্যবসায়ী সালমান ওমর রুবেল বিজয়ী হন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের এক এক করে আরও চারজন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয় নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৭১২ জন। হালুয়াঘাট ও ধোবাউড়ার ১৪৩ কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট, আর বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন