সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরদার সড়ক ও ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে তিনজনকে গাঁজা সেবনের অভিযোগে দণ্ডিত করা হয়েছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার আওতায় মোঃ হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী টিম। তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৫৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন