সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ জনকে ৮ দিনের রিমান্ড

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে তরুণী আমেনাকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যার মূল আসামী নূর মোহাম্মদ নূরাসহ সাতজনকে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

রোববার (১ মার্চ) দুপুরে নরসিংদী দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর ওমর কাইউম শুক্রবার সাবেক মেম্বারসহ পাঁচজন এবং শনিবার নূরা ও হযরত আলীসহ আরও দুইজনের বিরুদ্ধে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার শুনানিতে জানা যায়, সকালে গ্রেপ্তারকৃত সাত আসামিকে জেল থেকে আদালতে তোলা হয়। শুনানির সময় আসামী পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না, তবে বাদী পক্ষের আইনজীবী স্বপ্রণোদিতভাবে আদালতে দাড়ান।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গত ১০ ফেব্রুয়ারি নূরার নেতৃত্বে আসামী এবাদুল্লাহ (৪০), হযরত আলী (৪০) ও গাফফার (৩৭) তরুণী আমেনাকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের অর্থ গ্রহণ করেন। ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেওয়া হয়।

এরপর বুধবার রাতে বখাটে চক্রটি তরুণীকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা খেতে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে, পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ নরসিংদী সদর হাসপাতাল থেকে মহিষাশুড়া ইউনিয়নের কবরস্থানে দাফন করা হয়।

হত্যার এ ঘটনায় আমেনার মা নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ জেলা ও জেলার বাইরে অভিযান চালিয়ে প্রধান আসামী নূরাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের তদন্তের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন