সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মব সৃষ্টির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন ফকিরকে দুই সহযোগীর সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার পুলিশ পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. সুমন (৩৭), সজিব (৩২) এবং ইমন (৩০)। পুলিশ জানায়, সুমন ফকির ও তার সহযোগীরা নীলগঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি চালিয়ে আসছিল।

পুলিশের তদন্ত অনুযায়ী, তারা মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মাছ ধরার উপকরণ জোরপূর্বক নিয়ে যায়। এ সময় প্রতিবাদ করলে তাদের মারধরসহ নারীদের শ্লীলতাহানি করা হয়। চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, রবিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের রিমান্ড আবেদন করা হবে।

উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এদিকে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা জানান, সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সম্পর্কে প্রেসনোট দ্রুত প্রেসক্লাবে পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গরু চুরি এবং হাসপাতলে হামলার অভিযোগে মিঠাগঞ্জ ও মহিপুরের দুই নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন