সর্বশেষ

সারাদেশ

কালীগঞ্জে তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত ফাঁসির দাবি

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশু তাবাসসুম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নারীসমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিশুর স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় নারীসমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারি রেহেনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক হাবিবা খাতুনসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি তাবাসসুম নিখোঁজ হয়। পরদিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়-এর সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন