সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের 

মির্জা লুকমান নাকিব, ঠাকুরগাঁও
মির্জা লুকমান নাকিব, ঠাকুরগাঁও

রবিবার, ১ মার্চ, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি আধুনিক সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও শহরে অবস্থিত ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটি আজ সকাল ৯টায় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালটি তাঁর কাছে পরিচ্ছন্ন মনে হয়েছে। তবে এর পরিচালনা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জুয়েলের সঙ্গে কথা বলে তিনি বলেন, সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে যা যা প্রয়োজন, তার একটি তালিকা দিলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে সেবার মান আরও উন্নত করা সম্ভব। পাশাপাশি তিনি সিভিল সার্জনের প্রতি পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থাকে জনসাধারণের সেবার উপযোগী করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন