সর্বশেষ

সারাদেশ

নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, নাটোর সূত্র জানায়, নাটোর সদর থানার তোকিয়া গ্রামীণ টাওয়ারের পূর্ব পাশে রাজশাহী-নাটোর মহাসড়কের পশ্চিম পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় নাটোরগামী একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশায় বসা এক নারীকে সন্দেহজনক মনে হলে তাকে দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার ডান হাতে থাকা দারুচিনি রঙের একটি লেদারের পার্স থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব পলিপ্যাকেটে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল, যার মোট ওজন ৬০ গ্রাম। একই পার্সের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো আরও ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

গ্রেফতার হওয়া নারীর নাম মোছাঃ মর্জিনা বেগম (৪৫)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুরশইল ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে নাটোর জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন