সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে ধর্ষণ মামলার নির্ধারিত তারিখে প্রধান আসামি আদালতে হাজির না হওয়ায় তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল-এর বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।

কারাগারে পাঠানো হয়েছে মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগমকে (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হন। পরবর্তীতে তিনি গর্ভবতী হন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের বাবা-মাকে অবহিত করে। অভিযোগ রয়েছে, তারা ছেলের পক্ষ নেন এবং বিষয়টি এড়িয়ে যান। এ ঘটনায় একই বছরের ১২ জুন ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেপ্তার হন এবং ডিএনএ পরীক্ষায় নবজাতক শিশুর পিতৃত্বের বিষয়ে তথ্য মেলে। পরে তিনি জামিনে মুক্তি পান। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সবুর জানান, ধার্য তারিখে লালচাঁন আদালতে উপস্থিত না হলেও অন্য আসামিরা হাজির ছিলেন। এ অবস্থায় আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং প্রধান আসামিকে পরবর্তী তারিখে হাজির করতে বলেছেন।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন