সর্বশেষ

সারাদেশ

সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর সোনাগাজী উপজেলায় ঘুষ গ্রহণের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

দুদক সূত্র জানায়, আটককালে তাদের কাছ থেকে এক হাজার টাকার নতুন নোটের বান্ডেলসহ মোট এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ফেনী-নোয়াখালী জোনের দুদকের উপপরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে আট সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় অভিযুক্তদের কার্যালয়েই পাওয়া যায় বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে দুদক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বলেন, ঘটনার সময় তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিষয়টি জানতে পারেন। বিস্তারিত খোঁজ নিয়ে পরে তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন বলে জানান।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন