সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে র‍্যাব, জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় অবস্থিত গ্রামীন ও আনন্দ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র‍্যাব-১১-এর আল মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার নেতৃত্ব দেন। গ্রামীন সেমাই কারখানা বিএসটিআইয়ের সিল থাকলেও বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। উৎপাদনকৃত সেমাই জব্দ করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আনন্দ সেমাই কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম অমান্য করার অভিযোগে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন