সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

অভিযানে চারজনকে আটক করা হয়। তাদের নাম— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) এবং মো. নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় দণ্ড প্রদান করা হয়।

প্রাপ্ত দণ্ডের মধ্যে মো. সোহেলকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. ইউসুফকে ১ মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, রবিউল ইসলামকে ১৪ দিন কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. নাইম শাহাজীকে ১ মাস কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড পরিশোধ না করলে আরও অতিরিক্ত দিন বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম। এছাড়া স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানিয়েছেন, উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন