সর্বশেষ

সারাদেশ

আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেলেই তাঁদের বিরুদ্ধে বিদ্যমান অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার তাঁর স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের (ডিএসবি) এ নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ বা স্থগিত সংগঠনের এমন নেতা-কর্মীরা যারা জামিনে মুক্ত হয়ে সংগঠনকে শক্তিশালী, সংগঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করার সক্ষমতা রাখেন, তাঁদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যাঁদের এ ধরনের সক্ষমতা বা বৈশিষ্ট্য নেই, তাঁদের ক্ষেত্রে আপাতত শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন নেই বলেও নির্দেশনায় বলা হয়েছে।

এছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি আগে গ্রুপ মেসেজের মাধ্যমেও সংশ্লিষ্ট পুলিশ সুপারদের জানানো হয়েছিল এবং নির্দেশনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, সাম্প্রতিক সময়ে তথ্য পাওয়া যাচ্ছে যে সরকার নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং তারা পুরোনো সহকর্মীদের একত্রিত করার উদ্যোগ নিতে পারে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যারা দোষী নয়, তাদের ছেড়ে দেওয়া হবে। আর যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কারা গ্রেপ্তার হবেন—এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ডিআইজি বলেন, কোনো ব্যক্তি যদি পূর্বের অপরাধমূলক মামলার সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে মামলা দায়ের করা হবে না; তবে বিদ্যমান মামলার ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের কোনো নির্দেশনা ছিল কি না—এ প্রশ্নে তিনি জানান, এটি নিয়মিত সতর্কতামূলক নির্দেশনার অংশ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ বিবেচনায় অধীনস্থ কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন