সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকায় আম বাগানে কথা কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ইমন রেজা (২৫) রাজারামপুর গ্রামের বাসিন্দা রকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকার একটি আম বাগানে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে বাগান মালিক আব্দুল মান্নানের সঙ্গে ইমন রেজার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো হাসুয়া দিয়ে ইমনকে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন