সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আতঙ্ক, পুলিশের হস্তক্ষেপে শান্তি

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর জেলা শহরে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শহরের পূর্ব আমিরাবাদ ও ডিসি ব্রিজ এলাকায় সোমবার রাতে ঘণ্টার পর ঘণ্টা চলা এই তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা ও সোনালী পরিবহনের চালক কাওসার হোসেনকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, ডিসি ব্রিজ এলাকার একদল যুবক কাওসার ও তার স্ত্রীকে মারধর করলে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ চলাকালে পূর্ব আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরিত হয়, যা ভয়ে সাধারণ মানুষ দিগমিগ করে ছুটে যান। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করেন এবং স্থানীয়রা ঘরের দরজা লক করেন। ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সম্মিলিত দল। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে রাত ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

৫৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন