সর্বশেষ

সারাদেশ

কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে একজন নিহত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত ও তার বড় ভাই গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (২৮) স্থানীয় ছলেমান শেখের ছেলে। আহত বড় ভাই রুহুল আমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি খামার থেকে দুর্গন্ধ ছড়ানো নিয়ে অভিযুক্ত আরিফের সঙ্গে ইব্রাহিম ও রুহুল আমিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান এবং রুহুল আমিন গুরুতর আহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফসহ তার স্ত্রী ও বাবা-মাকে আটক করেছে পুলিশ।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০