সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রকাশ্যে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রনি (৩৪) নবীগঞ্জ এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুই দুর্বৃত্ত তার গতিরোধ করে। তাদের একজন অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং সঙ্গে থাকা টাকা ও মালামাল দিতে চাপ সৃষ্টি করে। বাধা দেওয়ার চেষ্টা করলে তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দিনদুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন