সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বাজার মনিটরিংয়ে উদ্যোগী এমপি ডা. কে এম বাবর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নিজ উদ্যোগে বাজার পরিদর্শন করেছেন।

৫৪ বছরের ইতিহাসে এটাই প্রথমবার গোপালগঞ্জে কোনো সংসদ সদস্য সরাসরি বাজার মনিটরিং করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিনি জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচা বাজার, চাউলের আড়ত এবং মাছের বাজার পরিদর্শন করেন। এসময় দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে সিন্ডিকেট বা অযথাযথভাবে দাম বাড়ানোর বিষয়ে খতিয়ে দেখেন এবং রমজান মাসে অতিরিক্ত দাম নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাজার পরিদর্শনে সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপনন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডা. কে এম বাবর বলেন, “এই সরকার ও স্থানীয় প্রশাসন যথেষ্ট সচেতন। গোপালগঞ্জে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা করতে পারবে না। রমজান মাসে আমরা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সক্রিয় থাকবো। দেশব্যাপী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কোনো অতিরিক্ত মুনাফা গ্রহণ করা হবে না।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন