সর্বশেষ

সারাদেশ

মৌলভীবাজারে মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

ফরহাদ হোসেন, মৌলভীবাজার
ফরহাদ হোসেন, মৌলভীবাজার

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মৌলভীবাজারে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করতে মানুষের ঢল নামে।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য রাজনৈতিক দল।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানাতে আসা সকলে নীরবতা পালন করে ভাষা শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন