নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজান মাস উপলক্ষে নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস এবং ওসমান কনসাল্টিং লিমিটেড ইউকের অর্থায়নে সোশ্যাল এইডের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, ২ প্যাকেট সেমাই, ১ কেজি খেজুর এবং ৩০ পিস ডিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, ওসমান কনসাল্টিং ইউকের অ্যালিস পেটিনারোলি, ইসলামিক রিলিফ নেদারল্যান্ডসের মোহাম্মদ আশেক্কাছ ও ফয়েজ মোহাম্মদ দোয়েখি, সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অনেকে।
প্রত্যেক পরিবারের হাতে পৌঁছানো খাদ্যসামগ্রী রমজানের সময় তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে আয়োজকরা।
১৭০ বার পড়া হয়েছে