সর্বশেষ

সারাদেশ

শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে একুশের গান পরিবেশনের মাধ্যমে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা এই কর্মসূচি পালন করেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে এই পদক্ষেপকে সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে।

উল্লেখ্য, শ্যামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম জানান, “আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছেন। পাঁচ আগস্টের পর থেকে আমরা কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।”

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, পতাকা উত্তোলনকারীদের মধ্যে রয়েছেন কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে তারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন